× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

‘পদ্মাবত’-এর ৩০০ দৃশ্যে কাঁচি!

admin
হালনাগাদ: শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

বিনোদন ডেস্কঃ শিরোনাম পড়ে চোখ কপালে উঠতেই পারে। কারণ একটি ছবির ৩০০টি দৃশ্যে সেন্সর বোর্ড কাঁচি চালাবে- এটা অবিশ্বাস্য ঘটনাই বলা চলে। কিন্তু তেমনটাই শোনা যাচ্ছে বলিউড মহলে। সঞ্জয়লীলা বানসালির বহুল আলোচিত ‘পদ্মাবত’ ছবিতে ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড নাকি ৩০০টি দৃশ্যে পরিবর্তন করেছে। আর এই পরিবর্তন সাপেক্ষেই মিলেছে মুক্তির ছাড়পত্র।

ভারতীয় গণমাধ্যম জানায়, ‘পদ্মাবত’ থেকে দিল্লি, মেওয়ার ও চিত্তোরগড় সংশ্লিষ্ট দৃশ্যগুলো বাদ দিতে বলা হয়েছে। এছাড়া রানী পদ্মিনীর সঙ্গে আলাউদ্দিন খিলজির কিছু দৃশ্যেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। সব মিলে নাকি ৩০০টি দৃশ্যে পরিবর্তন করার নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এই কথা সম্পূর্ণ অস্বীকার করছেন। তাদের মতে, মাত্র ৫টি দৃশ্যে পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। আর সেন্সর বোর্ডের প্রশংসা করে তারাও সেটা মেনে নিয়েছেন।
‘পদ্মাবতী’ নামে নির্মিত হওয়া এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিলো গত ১ ডিসেম্বর। কিন্তু রাজস্থান, গুজরাটসহ ভারতের বেশ কিছু অঞ্চলে এই ছবির বিরোধিতা করে বিক্ষোভ ও আন্দোলন হয়। এর ফলে মুক্তি পেছানো হয়। শুধু তাই নয়, বিতর্কের মুখে ছবির নামও পরিবর্তন করে ‘পদ্মাবত’ রাখা হয়।

ছবিটির মূল তিন চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিং। আগামী ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।


এ ক্যটাগরির আরো খবর..