পদোন্নতি পেয়ে বদলী হচ্ছেন কালীগঞ্জের ইউএনও মানোয়ার হোসেন

ঝিনাইদহ প্রতিনিধি: এডিসি পদে পদোন্নতি পেয়ে বদলী হচ্ছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। সম্প্রতি তিনি এডিসি পদে পদোন্নতি পেয়ে রাজবাড়ী জেলায় বদলী হচ্ছেন বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানাগেছে।

দক্ষ এ কর্মকর্তা ছিলেন, সদালপী, মিষ্টভাষী ও পরোপকারী। তিনি ২০১৪ সালে আগস্ট মাসের ১৪ তারিখে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন। বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে তিনি অতি অল্প সময়ে কালীগঞ্জের মানুষের মনকে জয় করে নেন। তিনি গোপনে অনেক অস্বচ্ছল পরিবারকে সাহায্য সহযোগিতা ছাড়াও অনেক মেধাবী  শিক্ষার্থীদের বই পুস্তক কিনে দিতেন।

কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দেওয়ায় “জনসেবায় উদ্ভাবন চর্চা ও তথ্য প্রযুক্তি ব্যবহারে” তিনি খুলনা বিভাগের শ্রেষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন। এছাড়া গত ২৮/০৭/২০১৬ ইং তারিখে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অপর একটি পুরস্কার লাভ করেন।

তিনি প্রচুর বই পুস্তক স্টাডি ছাড়াও সাধারণ জ্ঞানে পারদর্শী ছিলেন। ইউএনও মানোয়ার হোসেন মোল্লা ভাল ব্যাটমিন্টন ও টেবিল টেনিস খেলতে পারেন। তিনি মাদারীপুর জেলার কৃতি সন্তান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।