এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৮ আগস্ট (রবিবার) সকালে পঞ্চগড়ের আটোয়ারীতে “শুভ ডায়াবেটিস হাসপাতাল” ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান উপস্থিত থেকে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় রিয়াজ হাস্কিং মিল সংলগ্ন শুভ ডায়াবেটিস হাসপাতাল ভবনের নাম ফলক আনুষ্ঠানিকভাবে উম্মোচন করেন।
নাম ফলক উম্মোচন শেষে মরহুম র.স.ম সাজ্জাদ হোসেন শুভ’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, শুভ ডায়াবেটিস হাসপাতারের জমি দাতা আলহাজ্ব মোঃ রিয়াজুল ইসলাম রিন্টু, এ্যাড: আনিছুর রহমান, বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।