এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে মৌমাছির কামড়ে নারী ও শিশুসহ ৬ জন আহত হয়েছে। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের রজলি খালপাড়া টাঙন ব্রিজ সংলগ্ন এনাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকার লাজু ইসলাম (১৮), একই এলাকার রকি (২০), পঞ্চগড় ধাক্কামারা এলাকার মেহেরুন বেগম (৩০), তার ছেলে আলিফ হোসেন (২ বছর), একই উপজেলার ঝলই এলাকার দাবিরুল ইসলাম (৩০) ও দরদরিয়াপাড়া এলাকার সৌরভ হোসেন (২৮)। তারা পঞ্চগড় থেকে ইজিবাইকে আটোয়ারী যাওয়ার পথে মৌমাছি দ্বারা চক্রান্ত হন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আফিফা জিন্নাত আফি জানান, মৌমাছির কামড়ে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তারা শঙ্কামুক্ত।



