পঞ্চগড়ে জাল টাকার নোটসহ আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলা হাফিজাবাদ ইউনিয়ন থেকে ১১ লক্ষ টাকার জাল নোটসহ আশরাফুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১৩।

 

১১ মে (বৃহস্পতিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর এএসপি শাহীনুর কবীরের নেতৃত্বে হাফিজাবাদ ইউনিয়নের ভিতরগড় পুকুরীডাঙ্গা এলাকা থেকে ১১ লক্ষাধীক জাল টাকা ও জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জামাদীসহ আশরাফুল ইসলামকে আটক করে। আশরাফুল ইসলাম এই এলাকার মৃতঃ রমজান আলীর ছেলে। সে দির্ঘদিন ধরে প্রশাসনের চোখ এরিয়ে জাল টাকার ব্যবসায় করে আসছিল।

 

আটককৃতের বিরুদ্ধে পঞ্চগড় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।