× Banner
সর্বশেষ
পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে ১০ লাখ টাকা চাঁদা না দিলে গৌড়ীয় মঠ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
মঠ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি
১০ লক্ষ টাকা চাঁদা দাবী ও বোমা মেরে গৌড়ীয় মঠ উড়িয়ে দেয়ার হুমকিতে থানায় জিডি

নড়াইলের গৌড়ীয় মঠ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ৭২ ঘণ্টার মধ্যে ১০ লাখ টাকা চাঁদা না দিলে নড়াইলের কালিয়ায় গৌড়ীয় মঠ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ ঘটনায় মঠের রক্ষক সার মহারাজ বৃহস্পতিবার বিকালে উপজেলার নড়াগাতি থানায় একটি জিডি করেছেন।
জিডির বিবরণে জানা গেছে, গত ১৪ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে মঠের রক্ষক সার মহারাজের ব্যাক্তিগত মোবাইল ফোনে আজ্ঞাত পরিচয় ব্যাক্তি ০১৯৪৫৫৬৩১৬৭ নম্বর থেকে কল করে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ৭২ ঘন্টার মধ্যে এ টাকা না দিলে গৌড়ীয় মঠ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
সার মহারাজ বলেছেন, গত ৩০ বছর যাবত তিনি এই মঠের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে এখানে ২০ জন সেবক রয়েছেন। প্রতিদিন সন্ধ্যায় সেখানে স্থানীয় ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ নিয়মিত আরাধনা করে থাকেন। বিকাশের মাধ্যমে দাবিকৃত টাকা না দিলে মঠে বোমা মারার হুমকি দেয়ার কারণে তিনি এখন সেবক ও ভক্তদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
মঠের সাধারণ সম্পাদক নন্দ দুলাল পাল বলেছেন, বাংলাদেশের মধ্যে উপজেলার বড়দিয়া গৌড়ীয় মঠটি যেমন প্রাচীন তেমনই বৃহৎ। এখানকার সেবক বৃন্দসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এখানে এসে থাকেন।
উপজেলার নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেছেন, মঠ রক্ষককে হুমকির বিষয়ে জিডি করা হয়েছে। হুমকিদাতাকে শনাক্তের কাজ চলমান রয়েছে। দ্রুতই তাকে শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
কালিয়ার ইউএনও রুনু সাহা বলেছেন, এ বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। পুলিশকে দ্রুত অপরাধী শনাক্তের নিদের্শনা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..