নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছিল শ্রমিকরা, সরকার নয় -আইনমন্ত্রী

নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছিল শ্রমিকরা। কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না সরকার।  এরপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে, সেই ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।’ বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

আনিসুল হক বলেন, ‘নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে অকাট্য প্রমাণ থাকার পরও বিদেশে ছড়ানো হচ্ছে যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো মিথ্যা এবং বলা হচ্ছে, আমরা তাকে হয়রানির জন্য এটা করছি।’ দুটো কথাই অপপ্রচার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।