× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

নেইমার কোপা আমেরিকায় অনিশ্চিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: কোপা আমেররিকার বিশেষ আসরটি এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে শতবর্ষ পূর্তি উপলক্ষে। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে নেইমারের খেলা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারছেন না ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।

কোপা ছাড়াও এবার রিও অলিম্পিকের আসর বসবে নেইমারের ঘরের মাঠ ব্রাজিলে। আর সেই টুর্নামেন্টে ব্রাজিলকে গোল্ড এনে দিতে মুখিয়ে আছেন নেইমার। তার আগে কোপা আমেরিকার বিশেষ আসরে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। কেননা নেইমারকে কোপা আমেরিকায় পেতে দুঙ্গা এখনো বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাই শুরু করেননি।

যুক্তরাষ্ট্রে আগামী ৩ জুন কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বিশেষ আসরটির পর্দা উঠবে। আর সেটির পর্দা নামবে ২৬ জুন। ইতোমধ্যেই ড্র সম্পন্ন হয়েছে। কোপা শেষে আগস্টে ব্রাজিলে বসবে জমকালো রিও অলিম্পিক।

কোপায় নেইমারকে পাওয়া নিয়ে এক সাক্ষাতকারে দুঙ্গা বলেন, ‘এ ব্যপারে বার্সা কোচ লুইস এনরিকের সঙ্গে এখনো কথা হয়নি। আমাদের লক্ষ্য হচ্ছে, ক্লাবের সঙ্গে আলোচনা করে সবচেয়ে সেরা সমাধান বের করা, যাতে কেউই ক্ষতিগ্রস্ত না হয়। নেইমারের সঙ্গেও কথা বলতে হবে এবং সবার জন্যই ভালো সমাধান খুঁজে বের করতে হবে।’

কিছুদিন আগে বার্সেলানা কোচ এনরিক জানিয়েছিলেন, ক্লাব কর্তৃপক্ষ না ছাড়লে অলিম্পিকের জন্য তিনি নেইমারকে নিশ্চিত করতে পারবেন না। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, গোল্ড মেডেলের লক্ষ্যে ব্রাজিলকে নেতৃত্ব দিতে নেইমার নিজেই নাকি কোপা আমেরিকা থেকে সরে দাঁড়াতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..