× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

নির্বাচন কমিশনে বিভিন্ন পদে ২৭৩ জন নিয়োগে বিজ্ঞপ্তি

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ আগস্ট, ২০২০
নির্বাচন কমিশনে নিয়োগ

বাংলাদেশ নির্বাচন কমিশনে শূন্যপদে ১১টি পদে মোট ২৭৩ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নির্বাচন কমিশন

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: উচ্চমান সহকারী
পদের সংখ্যা: ০৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: হিসাব সহকারী
পদের সংখ্যা: ০৯টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: স্টোর কিপার
পদের সংখ্যা: ১৫টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৪০টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: গাড়িচালক
পদের সংখ্যা: ০৬টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ১৭৮টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা: ০৭টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদের সংখ্যা: ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://ecs.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০৪ আগস্ট ২০২০ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৩ সেপ্টেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..