নিরাপত্তার কারনে মুজিবনগরে জনসাধারনের প্রবেশের জন্য নিষেধাজ্ঞা

মেহের আমজাদ, মেহেরপুর
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নিরাপত্তার কারনে মুজিবনগর কমপ্লেক্সে ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল সকাল পর্যন্ত জনসাধারনের প্রবেশের জন্য নিষেধাজ্ঞা ঘোষনা করেছে পুলিশ প্রশাসন । একই সঙ্গে ১৭ এপ্রিলের অনুষ্ঠানে কেউ ব্যাগ, পানির বোতল নিয়ে যেতে পারবেনা । গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান । মত বিনিময়কালে পুলিশ সুপার বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস এখন আন্তর্জাতিক পরিমন্ডলে স্থান করে নিয়েছে । যার কারনে ঐতিহাসিক মুজিবনগর দিবসটি মেহেরপুরের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন । দিবসটি পালন উপলক্ষে ১৭ এপ্রিলের ওই দিন মন্ত্রী পরিষদ বর্গ, এমপি সহ ভিআইপি পদমর্যাদার ব্যক্তিত্বরা মুজিবনগরে আসবেন এবং সমাবেশে বক্তব্য রাখবেন । এ চিন্তা করেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে । পুলিশ সুপার বলেন, মুজিবনগরে অনুষ্ঠানস্থল সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের ম টিকেও বিশেষ গুরুত্ব দিয়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে । এ ছাড়া সাদা পোশাকে পুলিশ থাকবে এবং বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমান পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হবে । তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে যারা পরিবহনে আসবেন তারা মুজিবনগর উপজেলা পরিষদে পার্কিং করে অনুষ্ঠানস্থলে হেঁটে প্রবেশ করবেন । ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে ঐতিহাসিক মুজিবনগর আ¤্রকাননে শেখ হাসিনা মে মেহেরপুর জেলা প্রশাসন-এর আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হবে । সমাবেশে মুজিবনগর উদ্যাপন পরিষদের অহবায়ক ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের । বিশেষ অতিথি হিসাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক উপস্থিত থাকবেন বলে জানা গেছে । এ ছাড়া প্রায় এক ডজন মন্ত্রী, এমপি সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।