রাজধানীর ধানমন্ডি নিউমার্কে সংলগ্ন চাঁদনী চকের বলাকা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মার্কেটে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।




