বিশেষ প্রতিবেদকঃ স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজমকে আদালতে হাজির করা হয়। তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করলে এ বিষয়ে শুনানি কিছুক্ষণের মধ্যে হওয়ার কথা রয়েছে।
২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কানাডাপ্রবাসী কাজী অর্নি রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। কাজী আসিফ বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন।নথি থেকে জানা যায়, চলতি বছরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর আদালতে অর্নি বাদী হয়ে মামলা করেন।
মামলা বিচার বিভাগীয় তদন্ত শেষে বিচারক শফিউল আজম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।



