সাপাহারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুলতানকে আটক

প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুলতান নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সুলতানকে আটক করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে এবং আ: সালামকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

মামলা সুত্রে জানা যায়, এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামী মোঃ সুলতান মাহমুদ (৩৫), পিতা-মৃত আলতাফ হোসেন, সাং-জয়পুর মাষ্টারপাড়া, এর টিনসেট মেসে ভাড়া থাকিতো মোছাঃ ময়না খাতুন (২৭) তার স্বামী আ: সালাম (৩৮)।

বিবাহের পর হইতে তার স্বামী আ: সালাম যৌতুক চাহিয়া প্রায়ই বাদীনির মেয়ে ময়না খাতুন কে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। ধৃত আসামী সুলতানের প্ররোচনা ও কু-পরামর্শে বাদীনির মেয়েকে বাবার বাড়ি থেকে উক্ত মেসে যাইতে বলে। স্বামীর প্রতি বিশ্বাস রাখিয়া উক্ত মেসে ১নং আসামী সালামের (০৭) ঘরে গেলে ধৃত আসামী সুলতান বাদীনির মেয়েকে প্রকাশ্যে বলে যে, কিরে টাকা আনছিস? একপর্যায়ে গত ২৫ জুলাই দুপুরে ধৃত আসামী সুলতান এর সহায়তায় ১নং আসামী তাহার হাতে থাকা ধারালো চাকু দিয়া বাদীনির মেয়ের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা ও মারাত্মক জখম করে।

শুক্রবার সকালে এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর সাথে কথা হলে তিনি জানান, মেয়ের মা সাপাহার থানায় মামলা নং-২৬, তারিখ-২৯/০৭/২০২০ খ্রিঃ, ধারা-১১(ক)(খ)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ আইনে মামলা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।