× Banner
সর্বশেষ
জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

নারায়ণগঞ্জের নির্বাচনের ওপর ভবিষ্যৎ নির্ভর করছে

admin
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে গণসংযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণসংযোগে তিনি বলেছেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থার ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ওপর।’বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে নিয়মিত গণসংযোগ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এরই অংশ হিসেবে আজ শনিবার নারায়ণগঞ্জে গিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলনসহ জ্যেষ্ঠ নেতারা।সাখাওয়াত হোসেনকে পাশে নিয়ে তাঁরা সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় যান এবং মানুষের মধ্যে প্রচারপত্র বিলি করেন।

সাখাওয়াতকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ নির্বাচনে অংশগ্রহণ করে আমরা জনগণের কাছে যাব। নির্বাচন কতটুকু সুষ্ঠু হয় তার ওপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ, নির্বাচনের ভবিষ্যৎ। দেশনেত্রী খালেদা জিয়ার প্রার্থী, ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেনকে জয়ী করবেন- এটাই আমরাআশা করি।’

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘মানুষ বিপদে আমাকে তাদের পাশে পেয়েছে। সে হিসেবে তারা আমার ওপর আস্থা রাখছে বলে বিশ্বাস করি। সামনে এর প্রতিফলন দেখবে সবাই।’


এ ক্যটাগরির আরো খবর..