মেহের আমজাদ,মেহেরপুর (২৭-১২-১৭)ঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বৈশাখী টিভির এক যুগ পূর্তি। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে আটটার সময় মেহেরপুর প্রেস ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর প্রেস ক্লাব সাধারন সম্পাদক রফিকুল আলম ও জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শহীদুল ইসলাম পেরেশান। সভাপতিত্ব করেন বৈশাখী টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি হামিদুর রহমান কাজল। মুক্তিযুদ্ধের কথা বলায় বৈশাখী পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিরা। এছাড়াও আগামীতে আরো ভাল ভাল অনুষ্ঠানমালা থেকে শুরু করে চ্যানেলটি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে বলে মনে করেন তারা।
মেহেরপুর প্রেস ক্লাব উপদেষ্টা কামারুজ্জামান খান, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মহাসিন আলী, ইনক্লাব প্রতিনিধি ফারুক মল্লিক, দৈনিক খবর প্রতিনিধি মেহের আমজাদ, চ্যানেল আই প্রতিনিধি গোলাম মোস্তফা, সময় টিভি প্রতিনিধি মীর সউদ আলী চন্দন, নয়া দিগন্ত প্রতিনিধি ওয়াজেদুল হক জেদু, একুশে টিভি ও দৈনিক সমকাল প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক লোকসমাজ প্রতিনিধি জিএফ মামুন লাকী, ভোরের কাগজ প্রতিনিধি আনিসুজ্জামান মেন্টু, বিজয় টিভি প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা , চ্যানেল ২৪ প্রতিনিধি রাশেদুজ্জামান, ইন্ডিপেনডেন্ট প্রতিনিধি রাজিবুল হক সুমন, যমুনা টিভি প্রতিনিধি রামিজ আহসান, ডিবিসি প্রতিনিধি আবু আক্তার করন, প্রথম আলো প্রতিনিধি আবু সাইদ, মাছরাঙ্গা প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, ৭১ টিভি প্রতিনিধি আসিফ ইকবাল, দীপ্ত টিভি প্রতিনিধি হাসানুজ্জামান খান উজ্জল, দৈনিক বনিক বার্তা প্রতিনিধি মাহাবুব হোসেন, এটিএন বাংলা প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনা, মাই টিভি গাংনী প্রতিনিধি ওসমান গনি, মাথাভাঙ্গা মুজিবনগর প্রতিনিধি শেখ শফি, আমাদের সময় প্রতিনিধি মীর মাহলয়েল শিশির, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আক্তারুজ্জামান এসময় সেখানে উপস্থিত ছিলেন।
এছারাড়াও সাংবাদিক মনিরুল ইসলাম, মাসুদ রানা, জাকির হোসেন, হামিদুল ইসলামসহ জেলার ইলেকট্রনিক্স ও প্রীন্ট মিডিয়ার সাংবাদিক ও ক্যাবল অপারেটররা অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরটিভি মেহেরপুর জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক।


