“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যদের মহড়া , র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর ও ব্রহ্মপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু।



