লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস এর মৃত্যুতে প্রযুক্তি প্রতিমন্ত্রীর শোক

ঢাকা : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন নরেন দাস ছিলেন একজন অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তা।
আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ প্রণয়ন সহ বেশ কয়েকটি অধ্যাদেশ ও বিধি-বিধান প্রণয়নে
তাঁর অবদান জাতি সব সময় স্মরণ রাখবে।

প্রতিমন্ত্রী পলক প্রয়াতের স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।