প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথগ্রহণের মধ্য দিয়ে টানা চতুর্থবার ও সব মিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ডঃ রেবেকা সুলতানা।



