নবীগঞ্জ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দরু রহিম,সদস্য ধীরেন্দ্র চন্দ্র পাল,শিক্ষক শুক্লা পাল,অঞ্জলী রানী দাশ,শিক্ষক হাসনা বেগম,শিক্ষক জবা রানী দাশ প্রমূখ।




