নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শ্রী শ্রী ভৈরবানন্দ মহাশক্তি দেবালয়ে উন্নয়ন কাজের জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পূর্ব প্রতিশ্রুতির নগদ আর্থিক অনুদান ২০ অক্টোবর শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গনে প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাশ, আউশকান্দি মিঠাপুর সনাতন সংঘের সাবেক সভাপতি আশুতোষ চক্রবর্ত্তী বন্দন,সহ সভাপতি নিখিল রঞ্জন ধর,সুমন রায়,বাবুল সরকার,সাধারন সম্পাদক ও আউশকান্দি ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ব্রজেন্দ্র দেবনাথ,কোষাধ্যক্ষ মিনু সুত্রধর,বিধান পালসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ। নের্তৃবৃন্দ এ সময় পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং চলতি শারদীয় দূর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনে সকলকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন।


