নবীগঞ্জে সমবায় সমিতির উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলাযজ্ঞ অনুষ্ঠিত

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ  নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর শ্রী শ্রী কালাচান ঠাকুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলাযজ্ঞ অনুষ্টান আজরবিবার দুপুরে সম্পন্ন হয়েছে|

এতে কীর্তন পরিবেশন করেন নেত্রকোনার আখি সম্প্রদায়,সুনামগঞ্জের গোপিনাথ নাথ সম্প্রদায়,সিলেটের রাধারমন সম্প্রদায়,নবীগঞ্জের হরেকৃষ্ণ সম্প্রদায় |

কীর্তন কমিটির সভাপতি রনজিত দাশের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দীনেশ দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, বাংলদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, করগাঁও ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি হরিপদ দাশ |

এ সময় কীর্তন কমিটির উপদেষ্টা মিহির দাশ,তপন দাশ,সহ সভাপতি সুবিনয় দাস মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন | এতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে। অনুষ্টানস্থলে সুমেশ^রী সম্প্রদায়ের পরিচালনায় ভক্তের অধীন ভগবান ধর্মীয় নাটক মঞ্চস্থ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।