নবীগঞ্জে রাজনা হত্যা মামলার প্রধান আসামী সহ গ্রেপ্তার ৩

নবীগঞ্জে রাজনা হত্যা মামলার প্রধান আসামী সহ গ্রেপ্তার ৩

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাজনা বেগমকে (২০) গলা কেটে হত্যার বিষয়ে প্রেস ব্রিফিং করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

৫ ফেব্রুয়ারী শনিবার রাত সাড়ে ৯ টায় প্রেসব্রিফিং করেন নবীগঞ্জ বাহুবলের সার্কেল এ এসপি মোঃ আবুল খয়ের। এ সময় তিনি জানান এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামী নিহতের স্বামী ঘাতক মোঃ জাকারিয়া (২২)কে বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একটি অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -৯ এর একটি টিম নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এলাকার লতাব্দী নামক স্থান থেকে আটক গ্রেপ্তার করা হয়। বেলা ২ টায় নবীগঞ্জ হস্তান্তর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -৯।

জড়িত থাকার অভিযোগে বাড়িওয়ালা ও তার ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -৯ ও নবীগঞ্জ থানা পুলিশ । তারা দু’জন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আটক ব্যক্তিরা হলেন- রসুলগঞ্জ এলাকার সফিক আলী(৬০) ও তার ছেলে মাসুম মিয়া (২২)।

প্রশাসনিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে র‌্যাব, হবিগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার রসুলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বাবা-ছেলেকে আটক করে।

শুক্রবার ৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় আসামী সফিক আলী ও মাসুম মিয়া কে কোর্টে চালান করা হয়।

বুধবার ২ ফেব্রুয়ারি নিহত রাজনা বেগমের ভাই সুফী মিয়া নবীগঞ্জ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন । এতে রাজনা বেগমের স্বামী জাকারিয়া, শ্বশুর সবুজ মিয়া, বাড়িওয়ালা শফিক মিয়া, তার ছেলে মাসুম মিয়া ও প্রতিবেশী এরশাদ মিয়াকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ এলাকায় জাকারিয়ার ভাড়া বাসা অর্থাৎ শফিক আলীর বাসা থেকে রাজনার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ওইদিন সন্ধ্যায় রাজনা তার স্বামী জাকারিয়ার সঙ্গে বাসায় ছিলেন বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।