নবীগঞ্জের পাহাড়ী এলাকায় গভীর রাতে অভিযান, মাটি,বাশ,গাছ কাটার অপরাধে ১ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের জেল

নবীগঞ্জের পাহাড়ী এলাকায় গভীর রাতে অভিযান, মাটি,বাশ,গাছ কাটার অপরাধে ১ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের জেল
নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে অবৈধভাবে পাহাড়ের টিলা থেকে মাটি কাটা ও টিলার গাছ, বাঁশ কর্তনের  খবর গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে উপজেলার পানিউমদা ইউনিয়নের দক্ষিণ পানিউমদা এলাকায় ১২ মার্চ  শুক্রবার রাত সাড়ে ১১ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় একটি এক্সকেভিটর সহ, কর্তনকৃত গাছ, বাঁশ সমেত জনাব জহুর হোসেন (২৪), পিতা আব্দুল কুদ্দুস, সাং লক্ষীপুর, হবিগঞ্জ কে আটক করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারার অপরাধের দায়ে ধারা ১৫(১) অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ।
আটককৃত এক্সকেভিটর সরকারের নামে বাজেয়াপ্ত এবং গাছ, বাঁশ বিধি মোতাবেক নিলামে বিক্রি করার জন্য  ইউ পি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।