অসীম কুমার, নন্দীগ্রাম ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে ২৮ শে সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। তিনি তাঁর বক্তব্যে নাগরিকদের তথ্য অধিকারের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলাবাসী যেন সহজে যে কোন তথ্য পান তা নিশ্চিত করার জন্য সকল কর্মকর্তাদের পরামর্শ দেন।
উক্ত আলোচনা সভাতে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, উপজেলা প্রকৌশলী সা-রিদ শাহনেওয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান ও সাংবাদিক অদ্বৈত কুমার আকাশ প্রমুখ।



