পরিবর্তিত প্রেক্ষাপটে উদ্যোক্তারাই নতুন প্রজন্মের কর্মক্ষেত্র সৃজন করবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পরিবর্তিত প্রেক্ষাপটে উদ্যোক্তারাই নতুন প্রজন্মের কর্মক্ষেত্র সৃজন করবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর): নতুন সম্ভাবনা কাজে লাগিয়ে অনন্যতা প্রকাশ করতে পারলে সাফল্য আসবেই। কোভিড-১৯ চাকরির বাজারে পরিবর্তন, অবস্থান্তর বা নবরূপায়ন ঘটিয়ে বৈচিত্র্যময়তা এনেছে। অনলাইন বিপণন ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। অনলাইনভিত্তিক নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। এই উদ্যোক্তারাই নতুন প্রজন্মের জন্য কাজের জায়গা সৃজন করবে। বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী আজ ইউনিভার্সিটি অভ্‌ লিবারেল আর্ট আয়োজিত কোভিড-১৯
বৈশ্বিক মহামারী চলাকালীন এবং পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্যারিয়ার
ভিশন শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে গড়তে হবে।

তরুণদেরকে কাজ করার জায়গা করে দিতে হবে। তাদের প্রকাশ করার প্ল্যাটফর্ম
তৈরি করে দিতে হবে। চাকরি বনাম উদ্যোক্তা, ঝুঁকি বনাম সাফল্য, ব্যক্তিগত
অর্জন বনাম সামষ্টিক অর্জন ইত্যাদি বিষয়ে নতুন প্রজন্মের সাথে মতবিনিময়
করা আবশ্যক।

সরকার গৃহীত উদ্যোগসমূহের সাথে নতুন প্রজন্মের সম্পৃক্ততা
বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর পদক্ষেপ নেয়া উচিত। প্রতিমন্ত্রী এ সময়
বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্জন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাকরি এবং
গবেষণার সুযোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবা ইত্যাদি বিষয় নিয়ে
শিক্ষার্থীদের সাথে নানা-দৃষ্টিকোণ থেকে খোলামেলা আলোচনা করেন।

সহকারী অধ্যাপক দিলারা আফরোজ খান রোপার সঞ্চালনায় ভার্চুয়াল এই
সেমিনারে অন্যান্যের মাঝে ইউনিভার্সিটি অভ্‌ লিবারেল আর্ট-এর উপাচার্য
অধ্যাপক এইচ এম জহিরুল হক সংযুক্ত থেকে বক্তব্য দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।