× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
পুলিশ সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম আলিফ শেখ

নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া তেমাথা মোড়ে বো’মা সদৃশ্য একটি বস্তু বি’স্ফো’রণে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম আলিফ শেখ (১০)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বি’স্ফোর’ণে আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেমাথা মোড়ে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খেলার ছলে কৌতূহলবশত আলিফ ওই ব্যাগটি নাড়াচাড়া করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আলিফ গুরুতরভাবে আহত হয় এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এলাকাটি ঘিরে রেখে প্রাথমিক আলামত সংগ্রহ করেন। বি’স্ফো’রিত বস্তুটি আসলেই বো’মা নাকি অন্য কোনো বি’স্ফোর’ক দ্রব্য—তা তদন্ত ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জনবহুল এলাকায় এ ধরনের বিপদজ্জনক বস্তু পড়ে থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ওই বস্তুটি সেখানে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।


এ ক্যটাগরির আরো খবর..