জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
১৫ আগস্ট বৃহস্পতিবার নওগাঁ জেলার রাণীনগরে জাতির পিতার শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই রানীনগরের জনপ্রিয় নেতা এবং বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি জনাব মোঃ ইসরাফিল আলম এমপি।



