নওগাঁয় ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত

নওগাঁয় ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত
নওগাঁয় সুশীল সাপোটিং দ্যা ইউনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ এর ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিডিও, একশন এইড ও ইউরোপিও ইউনিয়ন এর আয়োজনে নওগাঁ জেলা প্রেসক্লাবে রানী এনজিও’র নির্বাহী প্রধান মোঃ ফজলুল হক খান এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলা জেলা প্রতিনিধি রায়হান আলম, সাধারণ সম্পাদক বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন, নিশান এনজিও’র নির্বাহী প্রধান মোঃ মাহিদুর রহমান, সুশীল প্রকল্পের জেলা সমন্বয়ক শামসুল হক।
এসময় উপস্থিত ছিলেন  সাপাহার প্রেসক্লাবের সভাপতি ও করতোয়া ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি বাবুল আকতার, নির্বাহী সদস্য প্রদীপ সাহা সহ আরো অনেকে।
সভায় বিভিন্ন  বিষয়ে  আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।