ধামইরহাট ইউএনওকে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির বিশেষ প্রকাশনা ‘বাংলাদেশ শিক্ষা সংবাদ’ প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়াকে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির বিশেষ প্রকাশনা ‘বাংলাদেশ শিক্ষা সংবাদ’ এর সৌজন্যকপি প্রদান করা হয়েছে।

গতকাল বিকেল ৪ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে উপজেলা আইসিটি শিক্ষক উন্নয়ন, লোক সংগীত, ছড়া-সাহিত্য এবং বিজ্ঞান বিষয়ক কমিটি গঠন অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির রাজশাহী বিভাগের বিভাগীয় চিফা কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ) উক্ত বিশেষ সৌজন্য সংখ্যা ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার হাতে তুলে দেন।

এ সময় ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, এস.এম খেলাল ই রব্বানী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান, জাকসের আঞ্চলিক ম্যানেজার মুনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ধামইরহাট উপজেলার সর্বজন শ্রদ্ধেয় গুরু খ্যাত বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও সুরকার মোঃ মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ)কে লোক সংগীত কমিটির আহবায়ক ঘোষনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।