× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

নিউজ ডেস্ক

ধামইরহাটে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন-মামলা করায় শশুড়কে হামলা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
ধামইরহাটে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন-মামলা করায় শশুড়কে হামলা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক গৃহকর্তার বিরুদ্ধে। স্ত্রী বাদী হয়ে নওগাঁ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। এই মামলার প্রেক্ষিতে শশুরকে হামলার অভিযোগও উঠেছে ওই স্বামীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ২৪ ডিসেম্বর দেড় লক্ষ টাকা মোহরানায় চৌঘাট গ্রামের মজিবর রহমানের মেয়ে রোজিনা পারভীন (৩৫) কে ২য় বিয়ে করে উপজেলার চৌঘাট গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে ময়েন উদ্দিন। স্ত্রী রোজিনার অভিযোগ বিয়ের পর পরই আড়াই লাখ টাকা যৌতুক দাবী করে স্বামী ময়েন উদ্দিন।

এ বিষয়ে ২০২১ সালের ২৫ অক্টোবর যৌতুকের দাবীতে স্ত্রী মারপিট করে বাড়ী থেকে বের করে দেন স্বামী ময়েন উদ্দিন। ঘটনার ৬ দিন পরে স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করলে, সেই বিষয়ে আলমপুর ইউপিতে আদালত হতে মামলার তদন্ত আসলে চলতি বছরের ১৭ জানুয়ারী রাত ৯ টার দিকে স্বামী ময়েন উদ্দিন ক্ষিপ্ত হয়ে স্ত্রী রোজিনা পারভীনকে শাষন গর্জন করে ও শশুর মজিবর রহমানকে এলোপাতাড়ী মারপিট করে আহত করে। আহত মজিবর রহমান ধামইরহাট হাসপাতালের ৩৭ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে অভিযুক্ত ময়েন উদ্দিন বলেন, ‘আমি আমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে চাই, ১৭ জানুয়ারী আমি কাজের লোক ঠিক করতে বাদীর বাড়ীর সামনে দিয়ে গেলে তারা আমার উপর আক্রমন করতে চাইলে আমি নিজেকে রক্ষার জন্য একটি বাশের দেড় হাত বাতা দিয়ে একটা বাড়ি মেরেছি।

ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, বাদী রোজিনা পারভীন আজ সন্ধ্যায় একটি অভিযোগ দায়েল করেছেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..