ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে নওগাঁ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে বারান্দায় শুয়ে সেই করপুল বিবি পেল নতুন ঘর। ধামইরহাট পৌর সদরের উত্তর চকযদু গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী করপুল বিবি (৯৬) দুই চোখের আলো হারিয়ে অসুস্থ্য ছেলের পরিবারের অতিকষ্টে জীবন যাপন করছেন, প্রচন্ড শীতের মৌসুমে ঘরে নয়, বাড়ির বারান্দায় নির্ঘুম রাত কাটান করপুল বিবি।
এ খবর পেয়ে মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ নিজে শ্রম দিয়ে ও ৩ জন অতিরিক্ত মিস্ত্রি নিয়ে তাৎক্ষনিক টিন সেডের ঘর বানিয়ে দেন। ২৪ ডিসেম্বর বিকেল ৩ টায় নতুন ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা। এ সময় উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সংগঠনের সদস্য প্রভাষক শামীম রেজা, ইউসুফ হোসেন, বাদল হোসেন, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। বৃদ্ধা করপুল বেগমকে গরম কাপড়, তোষক সহ যাবতীয় বস্ত্র প্রদান করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।




