× Banner
সর্বশেষ
পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান

ধামইরহাটে করোনা মোকাবিলায় মাঠে পুলিশ প্রশাসন, পথচারী ও বাসে মোবাইল কোর্ট পরিচালনা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Dhamairhat-do-not-deal-with-corona.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: বৈশ্বিক মহামারী কোভিড-১৯ আবার ২য় দফায় পূর্ণ হানা দিয়েছে সারা দেশে। প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এমন পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী বিভাগের রেড জোন নওগাঁর সীমান্তবর্তী উপজেলা ধামইরহাটে কোভিড পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে পুলিশ প্রশাসন, উপজেলা সদর ও পৌর এলাকার বিভিন্ন স্থানে সতেচনতার জন্য প্রচারাভিযান-মাইকিং ও সরকারি সিদ্ধান্ত মোতাবেক রাত ১০ টার পরে বাড়ীর বাইরে না আসতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে সকলকে। সরকারি বিধি নিষেধ অমান্য করায় পথচারী, ভ্যান চ্যালক, মোটরসাইকেল আরোহী ও বাসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় রাস্তায় উন্মুক্ত ভাবে ঘুড়ে বেড়ানোর বৃদ্ধ-বয়স্ক জন সাধারণকে মাস্ক পড়িয়ে সচেতন ও সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। ৩১ মার্চ বিকেল ৫ টায় উপজেলার নিমতলী, পূর্ববাজার ও বাজার এলাকার বিভিন্ন দোকানপাট, টিএন্ডটি, আমাইতাড়া, পেট্রোল পাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হেলমেট বিহীন মোটরসাইকেল চালক হেলমেট ও মাস্ক পড়তে সচেতন ও সতর্ককরে লঘু জরিমানাও করা হয়। জরিমানা করা হয় ব্যবসায়ীদের, যারা দোকানে গ্রাহকদের মাস্কবিহীন অবস্থায় মালামাল বিক্রয় করেন। এ সময় বাসের যাত্রী, পথচারী ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে মাস্ক পড়িয়ে দেন ইউএনও গনপতি রায় ও ধামইরহাট থানার ওসি আবদুল মমিন। অভিযান চলাকালে কাউন্সিলর মেহেদী হাসান, এ.এস আই রেজুয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..