দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার -প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার -প্রধানমন্ত্রী

গত নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র ও বাধা-বিপত্তি সত্ত্বেও ৭৫ পরবর্তীকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। কিন্তু সবাই যদি অনাবাদি জমি চাষ করি তবে খাদ্যের অভাব থাকবে না। বরং উদ্বৃত্ত মানুষকে দিতেও পারব। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি বাসভবন গণভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচনে জনগণ তাদের ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পেরেছে। বিএনপি নানা অপকর্ম করে নির্বাচন ঠেকাতে চেয়েছিল। কিন্তু জনগণ তা করতে দেয়নি। তবে সরকারের নতুন যাত্রাপথ সহজ হবে না। নানা বাধা-বিপত্তি আসবে। সেসব বাধা-বিপত্তি মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।

শেখ হাসিনা বলেন,  বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়েছে, অনেক টাকা দিয়ে আমাদের কিনে আনতে হয়—সার, বীজ, গম, জ্বালানি তেল, ভোজ্য তেল, গ্যাস; অনেক কিছুই আমাদের বিদেশ থেকে কিনতে হয়। প্রতিটি জিনিসের দাম যেমন বেড়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে পরিবহন খরচ বেড়ে গেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে।

সরকার প্রধান বলেন, যারা নির্দিষ্ট আয়ের মানুষ তাদের একটু কষ্ট হচ্ছে। সবাই যদি আমরা অনাবাদি জমিগুলো চাষ করে ফেলি, তাহলে আর এই খাদ্যের অভাব থাকবে না। বরং আমরা আরও উদ্বৃত্ত করতে পারব, মানুষকে দিতেও পারব।

তিনি বলেন, যেখানে যত পতিত জমি আছে, সব আমাদের চাষের আওতায় আনতে হবে। তার জন্য যতটুকু সহযোগিতা করা দরকার, আমরা করব। সেই সঙ্গে সঙ্গে সমবায় করে, সমবায়ের মাধ্যমে বাজারজাতের ব্যবস্থা করতে হবে।

খাদ্যশস্য সংরক্ষণে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যশস্য সংরক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের আছে। প্রত্যেক জেলায় যাতে খাদ্যশস্য সংরক্ষণ করা যায়, যখন উদ্বৃত্ত হবে, তখন সংরক্ষণ করা, প্রক্রিয়াজাত করা— সেভাবে আমরা কাজ করার ব্যবস্থা নিয়েছি ইতোমধ্যে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।