দেশের মানুষ সন্ত্রাস নৈরাজ্য চায় না। দেশের মানুষ শান্তি চায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে শান্তিতে রেখেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চায়। তাই সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপি ও সমমনা দলগুলোর একদফা দাবীতে চলমান আন্দোলনে হরতাল অবরোধ বিরোধী শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এমপি বলেন, খেলা হবে বিএনপির সাথে। নাটোর -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি বলেন, আমি বেচে থাকতে নাটোরের মানুষের শান্তি বিনষ্ট হতে দিব না। বিএনপি – জামায়াতের অবরোধ আন্দোলন কে রুখে দিতে আমার নেতা কর্মী সমর্থক সোচ্চার আাছে। আগামী নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, লালপুর – বাগাতীপাড়া ১ আসনের সংসদ সদস্য বকুল এমপি, গুরুদাসপুর -বড়াইগ্রাম ৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি প্রমুখ।




