ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগ-মহাজোট মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, আওয়ামীলীগ যতোবার ক্ষমতায় এসেছে ততোবার দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এ সরকারের আমলে যোগযোগ ব্যবস্থার ৮০ভাগ উন্নয়নসহ শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ খাতে যে উন্নয়ন হয়েছে, অতীতের কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। বাংলাদেশের মানুষ এই উন্নয়নের সাথে থাকতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
তিনি আরো বলেন, হাওর বেষ্টিত সুনামগঞ্জসহ কয়েকটি জেলায় বিগত বোরা মৌসমে অকাল বন্যায় ফসলহারিয়ে কৃষকরা প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলো। ওইসময়ে তিন লক্ষ কৃষক ও ৫০ হাজার জেলে পরিবারকে একটি বছর খাদ্য-অর্থ দিয়ে টিকিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ লাখ রোহিঙ্গা শরনার্থীকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছেন তিনি। এতসবের পরও বর্তমান বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন। এদেশের মানুষ এখন আর না খেয়ে মরে না। এসময় তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সর্বস্তরের ভোটারের প্রতি আহবান জানান।
সোমবার রাতে নির্বাচনী এলাকা ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে সিংচাপইড় জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড আ’লীগ নেতা হাজি নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং দক্ষিণ খুরমা ইউনিয়ন আ’লীগ নেতা আবদুল খালিক, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সাইদ ও সাইদ রাসনুরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আবদুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তোতা মিয়া ও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান। বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আ’লীগ নেতা এড. আমির উদ্দিন ও সানাওয়ার আলী, আ’লীগ নেতা আবদুল আহাদ, সিলেট মহানগর যুবলীগ নেতা সালেহ আহমদ লিমন, কুয়েত যুবলীগ নেতা মুরাদুজ্জামান চৌধুরী, যুবলীগ নেতা আবদুর রহমান প্রমূখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসন ও কোরআন তেলাওয়াত করেন, হাফিজ আফসান আহমদ।



