× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

দেশবরেণ্য লোকসংগীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

admin
হালনাগাদ: বুধবার, ৭ এপ্রিল, ২০২১

একুশে পদক প্রাপ্ত বরেণ্য লোকশিল্পী বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

আজ এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, দেশবরেণ্য লোকসংগীত শিল্পী ও গবেষক ইন্দ্রমোহন বাজবংশী দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক বিশেষ স্থান দখল করে ছিলেন।

লোকগানের বিকাশে অনন্যসাধারণ অবদান রাখায় তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর জাগরণের গান বীর মুক্তিযোদ্ধাদের উৎসাহ যোগাত।

পরিবেশমন্ত্রী, ইন্দ্রমোহন রাজবংশীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, লোকগানের বরেণ্য শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী আজ (৭ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..