দেশকে এগিয়ে নেয়ার মানসিকতা নিয়ে সবাইকে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশকে এগিয়ে নেয়ার মানসিকতা নিয়ে সবাইকে কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য মহিলা শ্রমিক লীগের নেতা-কর্মীদের একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন।

মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে আওয়ামী লীগের মহিলা কর্মীদের সামনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’
প্রধানমন্ত্রী আরো বলেন,সবাই মিলে দেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এর আগে সংগঠনের নেতারা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং সংগঠনর পরলোকগত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মহিলা শ্রমিক লীগ সভাপতি রওশন জাহান সাথীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার আক্তার চৌধুরী, কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বিউটি আক্তার এবং অন্যান্য জেলা ইউনিট নেতারা বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।