দেবীগঞ্জ ডিসি পার্কের ফোয়ারা’র শুভ উদ্বোধন 

দেবীগঞ্জ ডিসি পার্কের ফোয়ারা’র শুভ উদ্বোধন 
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিসি পার্কের ফোয়ারা’র শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক  ডঃ সাবিনা ইয়াসমিন।
১৬ জুন (বুধবার) দুপুরে ডিসি পার্কের ইজারাদার মেসার্স রাঙ্গাপানি এন্টারপ্রাইজের সভাপতি মোঃ নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান। এসময় মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেসার্স রাঙ্গাপানি এন্টারপ্রাইজ কে ডিসি পার্ক ইজারা গ্রহণ করার জন্য অভিনন্দন জানান এবং তিনি সর্বাত্মক সহযোগিতা করার জন্য পরবর্তী ডিসি মহোদয় কে অবহিত করে যাবেন বলে জানান।
পরে জেলা প্রশাসক ডিসি পার্কে গাছের চারা রোপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।