দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রাখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৯ জুলাই (বুধবার) দুপুরে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করতোয়া অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে ভারপ্রাপ্ত উপজেলা র্নিবাহী অফিসার মাছুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজ, উপজেলা মৎস্য অফিসার (অতিঃ দায়িত্ব) মোঃ খালেদ মোশারফ, উপজেলা ভাইসচেয়ারম্যান পরিমল দে সরকার প্রমুখ।

 

এসময় উপজেলার মৎস্য চাষী,  এনজিও প্রতিনিধির, সাংবাদিকসহ সর্বস্তরের জনগন উপস্থি

ত ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।