মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলাধীন কামারখালী আদ্-দ্বীন ওয়েলফেয়ার শাখার উদ্যোগে আজ শনিবার সকালে মধুখালী উপজেলার বাগাট, কামারখালী এবং আড়পাড়া ইউনিয়নের মধ্যে দুস্থ ও অসহায় ১৪ জন মহিলাদের মাঝে শীতবস্ত ১৪ টি লেপ বিতরন করা হয়। এরা হলেন ফাতেমা, রাহিলা, জাহানারা, মরিয়ম, দুরজান, জহুরোন, নুরজাহান, হাজেরা, রোকেয়া, হাসিনা, রিজিয়া, নুরজাহান, ভাদুরী, শেফালী।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী আদ্-দ্বীন ওয়েলফেয়ার শাখার ব্যবস্থাপক মোঃ ইসহাক আলী কামারখালী আদ্-দ্বীন ওয়েলফেয়ার শাখার ব্যবস্থাপক মোঃ ইমরুল ইসলাম, সুপারভাইজার মোঃ মনির হোসেন সহ অফিসের কর্মচারী বৃন্দ প্রমুখ।




