দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: ভূমি মন্ত্রী

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। বললেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এম.পি.।

গতকাল রাতে রাজধানী গুলশানে ভূমি মন্ত্রীর নিজ বাসভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় কোন প্রকার দুর্নীতিকে বরদাশত করা হবে না। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশে পরিণত করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে চট্টগ্রামের মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি এলাকাবাসী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সাথে দেশের দক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার দায়িত্ব দেয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্ত্রী বলেন, বিশ্ব মানবতার মা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় আধুনিকায়নের ছোঁয়া লেগেছে।

মন্ত্রী আরও বলেন, প্রতিটি গ্রাম হবে শহর এ শ্লোগানকে আমরা কাজের মাধ্যমে প্রমাণ করবো। গৃহহীন, ভূমিহীন ও ছিন্নমূল মানুষের জন্য খাসজমিতে ঘর নির্মাণ করে আগামি দুই বছরের মধ্যে ৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করা হবে। দারিদ্র্য ও বেকার মুক্ত উন্নত বাংলাদেশ গড়ায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।