শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপজেলার চিতলীয়া গ্রামের মৃত বাছার মৃধার ছেলে মোদাচ্ছের মৃধা (৪৫) নামে এক শ্রমিক দুবাইতে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। আজ রোববার বাংলাদেশ সময় বেলা ১১টায় দুবাইর একটি হাসপাতালে তিনি মারা যান। এ খবর গ্রামের বাড়িতে পৌছার পর স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই সহ আত্মীয় স্বজনরা আহাজারী শুরু করেন।
নিহত মোদাচ্ছের মৃধার পরিবার সুত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে মোদাচ্ছের মৃধা নিজের ভাগ্য বদলের আশায় দুবাই পারি জমান। এর মধ্যে প্রায় এক বছর আগে ৪ মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন মোদাচ্ছের। ৪ মাস ছুটি কাটিয়ে গত রমজানের ২৫ তারিখে আবার দুবাই চলে যান। গতকাল বাংলাদেশ সময় সকাল ৮টায় গাড়িতে করে কাজের উদ্দেশ্যে রওয়ানা হন।
পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোদাচ্ছের। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বেলা ১১টার দিকে মোদাচ্ছের মারা যান। মোদাচ্ছেরের বড় ভাইয়ের ছেলে হাবিব মৃধা মোবাইল ফোনে এ খবর জানানোর পর স্ত্রী এমারননেছা, মেয়ে বিউটি, জিয়াসমিন, মোরশেদা ছেলে হাবিবুল, ভাই মোছলেম মৃধা মোতাহার মৃধা, মোতালেব মৃধা সহ আত্মীয়-স্বজন আহাজারী শুরু করেন।