দি নিউজ ডেক্সঃ বুথ ফেরত সমীক্ষা বলছে তৃতীয় বারের জন্য ফের দিল্লিতে ফিরছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টিই (আপ)। নির্বাচনের শেষে বুথ-ফেরত সমীক্ষা থেকে এমনই ইঙ্গিত মিলল।
বিভিন্ন সমীক্ষার গড়ে দেখা যাচ্ছে, ২০১৫-র মতো সাফল্য না পেলেও, ৭০টি আসনের মধ্যে ৪৯টিতেই জয়ী হতে পারে আপ। ২০টির মতো আসন যেতে পারে বিজেপির কাছে। কংগ্রেস ১টি আসনে জয়ী হতে পারে।
এখনও পর্যন্ত একাধিক বুথ-ফেরত সমীক্ষাতেই এমনই ইঙ্গিত মিলেছে। তবে এই ধরনের সমীক্ষা অবশ্য কখনওই শেষ কথা বলে না। বহু সময়ে বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলে না, তা-ও প্রমাণিত। তবু, সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা স্বীকৃত। তারই ভিত্তিতে এ বারের ফলাফলের আগাম আভাস।





