বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মেডিসেন ওয়ার্ডে অগ্নিকান্ড

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও সঠিক নজরদারির অভাবে পুরুষ মেডিসেন ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও কয়েকটি বেড ও অক্সিজেনের লাইন পুড়ে গেছে।

৩১ জানুয়ারী শুক্রবার সন্ধায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ওয়েলডিংয়ের কাজ করার সময় আগুনের ¯ফলিঙ্গ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও হাসাপাতাল সুত্রে জানা যায়,দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পঞ্চম তলার নির্মাণ কাজ চলছে। সেখানে শুক্রবার বিকেলে দরজা জানালার গ্রিলের কাজ চলছিল।

এ সময় আগুনের ¯ফলিঙ্গ চতুর্থ তলার বারান্দায় পড়ে। এতে বারান্দায় পড়ে থাকা ফোমসহ পরিত্যক্ত কিছু জিনিসপত্রে আগুন ধরে যায়। আগুন দ্রæত চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। এতে রোগী ও তাদেও আতœীয় স্বজনেরা আতংকিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে। এ সময় পুরো ওয়ার্ড আগুনের ধোয়ায় ছেয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনা স্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রেনে নিয়ে আসে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।