× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ

দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কাজ করছে সরকার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘উন্নয়ন, আধুনিকায়ন ও দারিদ্র দূরীকরণের লক্ষ্যে সরকার কাজ করছে। তবে এ তিনটির মধ্যে অগ্রাধিকার হলো দারিদ্র্য দূরীকরণ ।

তিনি বলেন আমাদের শিক্ষা, স্বাস্থ্য,স্যানিটেশন ও সুপেয় নিরাপদ পানি ইত্যাদি  অভাব রয়েছে তবে  সব কিছুর অভাবের মূলে রয়েছে দারিদ্র্য। তাই সবার আগে দারিদ্র দূর করতে হবে।

তিনি আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি) আয়োজিত ‘ফোর ইয়ার্স অব এসডিজিস ইন বাংলাদেশ ‘ বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন ।

টেকসই উন্নয়নে অভীষ্ট লক্ষমাত্রা ( এসডিজি)অর্জনে বাংলাদেশের গত চার বছরের কাজের ওপর ভিত্তি করে এ প্রকাশনা অনুষ্ঠান করা হয়।

এসডিজি বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন এটি বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থ তবে সেটারও কোনো সমস্যা হবে না।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ইউএনডিপি বাংলাদেশের ইউএন রেসিডিন্ট কো-অর্ডিনেটর ও রিপ্রেজেন্টেটিভ মিয়া সেপ্পো( Ms Mia Seppo)  প্রমুখ৷ ।


এ ক্যটাগরির আরো খবর..