× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অস্ট্রেলিয়ায় দাবানল থেকে প্রাণে বাঁচা পশুগুলো মানুষ দেখলেই জড়িয়ে ধরছে

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

অস্ট্রেলিয়া দাবানলে এমন ভাবে জ্বলছে যে কোনোভাবেই এই প্রাকৃতিক দুর্যোগ সামলাতে পারছে না দেশটির সরকার। ইতিমধ্যেই দেশটির ৬ রাজ্যের ৪ টিই দাবানলের কবলে পড়েছে। সবাই প্রার্থনা করছে যেন আকাশ ভেঙে বৃষ্টি নামে। দুই মাসের বেশি ধরে চলা ভয়াবহ দাবানলে প্রায় ৫০ কোটি বন্যপ্রাণী মারা গেছে। আর নিহত হয়েছেন প্রায় ৩০ জন মানুষ। দাবানল এখনো বেড়েই চলেছে।

দগ্ধ-অর্ধদগ্ধ প্রাণীগুলোর ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়া। যেই দেখছে, তার চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা। নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৩৬ লাখ হেক্টর জমি পুড়ে গেছে যা ইউরোপের দেশ বেলজিয়ামের থেকেও বড়। কুইন্সল্যান্ডে ২ লাখ ৫০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। এছাড়া ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ৮ লাখ ২০ হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে। এই ভয়াবহ দাবানল মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করেছে অস্ট্রেলিয়ার সরকার। তবুও থামছে না আগুনের ভয়াবহতা।

অস্ট্রেলিয়া দাবানল

সবচেয়ে বিপদে আছে বনের বাসিন্দা পশুরা। চারদিক থেকে আগুন তাদের এমনভাবে ঘিরে ধরছে যে, পালানোর সুযোগটাও পাচ্ছে না! অসংখ্য প্রাণী কোনোমতে পালিয়ে জনবসতিতে চলে এসেছে। অস্ট্রেলিয়ার মানুষজন এই দূর্গত প্রাণীদের আশ্রয় দিয়েছে। তাদের চিকিৎসা এবং খাবারের ব্যবস্থাও করে দিচ্ছে মানুষ। সেই ভয়ার্ত পশুগুলো মানুষ দেখলেই এখন জড়িয়ে ধরছে! বোবা মুখে ভাষা ফোটে না, কিন্তু কাতর আর্তিতে চাইছে সাহায্য।


এ ক্যটাগরির আরো খবর..