পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ৪ নভেম্বর সকাল ১১টায় খুলনার দাকোপ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
খুলনা জেলার দাকোপ থানা পুলিশের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত। দিবসটি উপলক্ষে সকাল সকালে একটি রেলি দাকোপ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।তখন রেলিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান। রেলি শেষে সকাল ১১টায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুর ইসলাম। বক্তৃতা করেন, সহকারী কমিশনার(ভুমি) পাপিয়া সুলতানা, উপজেলা আ’লীগের সভাপতি অালহাজ্ব শেখ আবুল হোসেন,কমিউনিটি পুলিশের উপজেলা সভাপতি ও আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ,মানস মুকুল রায়,পঞ্চানন মন্ডল ও সাবেক জেলা পরিষদের সদস্য কে এম কবির হোসেন।সভায় অধিকাংশ বক্তা পুলিশিং কমিট গুলিকে আরও কার্যকর ও গতিশীল করার আহবান জানান। সভাটি পরিচালনা করেন,দাকোপ থানার পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান।



