× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

দক্ষিণ সুদান ফের গৃহযুদ্ধের দিকে

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র এক দিনের ব্যবধানে রোববার নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত সেনারা। এতে বোঝা যাচ্ছে যে, আবারও গৃহযুদ্ধের কবলে পড়তে যাচ্ছে দক্ষিণ সুদান। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।

২০১৩ সালে প্রেসিডেন্ট সালভা কির তার ভাইস প্রেসিডেন্ট মাচারকে বরখাস্ত করেন। এরপরই কির ও মাচারের অনুগতদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। দুই বছর টানা লড়াইয়ের পর গত বছর অাগস্টে এক শান্তিচুক্তির মাধ্যমে এর অবসান ঘটে। গত শুক্রবার স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট কির ও ভাইস প্রেসিডেন্ট রিক মাচার বৈঠকে বসেন। এ সময় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে কির ও মাচারের দেহরক্ষীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এই সংঘর্ষ রাজধানীসহ বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে। রোববার সকালে উভয় পক্ষের সেনারা ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রকেট-চালিত গ্রেনেড, মর্টার, ট্যাঙ্ক ও হেলিকপ্টার গানশিপও ব্যবহার করা হয়েছে। প্রাণ বাঁচাতে আশপাশের এলাকা থেকে বেসামরিক লোকজন পালিয়ে যাচ্ছে।

রিক মাচারের অনুগত সেনারা অভিযোগ করেছেন, রাজধানী জুবায় সরকারি সেনারা তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মাচারের এক মুখপাত্র রোববার বিবিসিকে জানিয়েছেন, ‘দেশ আবারও যুদ্ধাবস্থায় ফিরে গেছে।’

জুবায় জাতিসংঘ মিশনের মুখপাত্র শান্তাল পারসাউদ জানিয়েছেন, শান্তিরক্ষা মিশনের একটি গাড়ির ওপর হামলা চালানো হয়েছে। গাড়িতে থাকা শান্তিরক্ষীরা আহত হয়েছেন।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উভয় পক্ষকে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জাতিসংঘ মিশনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। শান্তিরক্ষীদের ওপর হামলা হলে পাল্টা হামলা চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।


এ ক্যটাগরির আরো খবর..