প্রথম ইনিংসে বড় রানে এগিয়ে থাকার সুবাদে পুণে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করাল ভারত৷
টস জিতে শুরুতে ব্যাট করে ভারত ৫ উইকেটে ৬০১ রান রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়৷ পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৭৫ রানে৷অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে ৩২৬ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া৷
তৃতীয় দিনের শেষে কোনও সিদ্ধান্তে উপনীত না হলেও চতুর্থ দিনের শুরুতেই প্রোটিয়াদের পুনরায় ব্যাট করতে বাধ্য করানোর কথা জানিয়ে দেওয়া হয় ভারতীয় দলের তরফে৷



