দক্ষতা ও সচেতনতা বৈদেশিক কর্মসংস্থানের জন্য অপরিহার্য-প্রবাসী কল্যাণ মন্ত্রী

দক্ষতা ও সচেতনতা বৈদেশিক কর্মসংস্থানের জন্য অপরিহার্য-প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, দক্ষতা ও সচেতনতা বৈদেশিক কর্মসংস্থানের জন্য অপরিহার্য। আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দক্ষতা ও সচেতনতার অভাবে অনেক সময় বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটে থাকে। তিনি বলেন, মানবপাচার ও বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে হয়রানি বা প্রতারণার বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর সদাতৎপর। যথাযথ প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান শ্রমবাজার ধরে রাখাসহ নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহামেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।